বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের: আপিল বিভাগ

 

আদালত প্রতিবেদন:: রাজধানী ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি ২৯ নম্বর বাড়ি সরকারের বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১৫ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই সম্পত্তির মালিকানা দাবি করে এস নেহাল আহমেদের লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ বহাল রেখেছেন আদালত।

রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৯ (তৎকালীন ১৩৯/এ) নম্বর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিতে প্রথম কোর্ট অব সেটেলমেন্টের দেওয়া রায় বাতিল করে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে এস নেহাল আহমেদ লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর এ রায় দেন আপিল বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com