সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না: আপিল বিভাগ

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

বিচারিক আদালতের দেয়া সাজা কিংবা দণ্ড স্থগিত হলে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন- হাইকোর্টের এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে দুর্নীতির দায়ে অন্যূন দুই বছর সাজা হলে নির্বাচনের সুযোগ থাকছে না দণ্ডিত ব্যক্তির।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দন্ডিত ব্যক্তিরা দন্ড মাথায় নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকল না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার দুর্নীতির মামলার দণ্ড ও সাজা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। এর আগে, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) হাইকোর্টের একটি একক বেঞ্চ সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিতের আবেদন মঞ্জুর করেন। পরে নিম্ন আদালতের দেয়া রায় আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবিয়ার দণ্ড ও সাজা স্থগিত করা হয়।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করায় অনুসন্ধান শেষে সাবিরা সুলতানার বিরুদ্ধে অবৈধভাবে এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় যশোরের একটি আদালত গত ১২ জুলাই সাবিরা সুলতানাকে দুটি ধারায় তিন বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

এ রায়ের পর ১৭ জুলাই বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর ওই সাজার বিরুদ্ধে কারাগার থেকেই হাইকোর্টে আপিল আবেদন করেন। আদালত তার আপিল শুনানির জন্য গত ৩০ জুলাই গ্রহণ করেন। পরে তিনি জামিনের আবেদন করলে হাইকোর্ট গত ৬ আগস্ট তাকে জামিন দেন। এরপর দোষী সাব্যস্ত করা (কনভিকশন) ও প্রদেয় দণ্ড (সেন্টেনস) স্থগিত চেয়ে গত ১৪ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন সাবিরা সুলতানা। এ আবেদনে হাইকোর্ট তার কনভিকশন ও সেন্টেনস স্থগিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com