সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
আইন-আদালত ডেস্ক:: দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে তিতাসের এমডিসহ তিন কর্মকর্তা ডেকেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আজ সোমবার সকালে তাদের আসার কথা রয়েছে। গত ২০ সেপ্টেম্বর তাঁদের তলব করে চিঠি পাঠান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। দুদক সূত্র জানায়, দুজনই সময় চেয়ে দুদকে আবেদন করেছেন।
আজ তলব করা হয়েছে, তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান, উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ ও তিতাসের জোবিঅ-জয়দেবপুর, আবিবি-গাজিপুরের ইনচার্জ (ব্যবস্থাপক) ছাব্বের আহমেদ চৌধুরী।
২ অক্টোবর তলব করা হয়েছে, তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, টিএন্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী। দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে দুদক অভিযোগটি অনুসন্ধান করছে।