বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মঙ্গলবার এ মামলা দায়ের করেন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের চার সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে সেটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করে দুদক।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে ওই তদন্ত কমিটি করেছিল দুর্নীতি বিরোধী সংস্থাটি।