বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জিসফ এর লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫:০০ টায় আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে মতিঝিল সিটি সেন্টারের সামনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জিসফ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ—সভাপতি মজিবুর রহমান, রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (মানিক), শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুর ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোঃ মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com