বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের জন্য সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই প্রথমবারের মতো। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার।
যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা। আর রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা।
চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। আসরের জন্য মোট প্রাইজমানি বরাদ্দ ৫৬ লাখ ডলার। আগের ছয় আসরে আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকলেও এবার আরও নিখুঁত আয়োজনের জন্য এটির প্রচল করতে যাচ্ছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক ওমানের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। একই দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
২৩ অক্টোবর থেকে আমিরাতে শুরু সুপার টুয়েলভের লড়াই। ১৪ নবেম্বর দুবাইয়ে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি২০ বিশ্বকাপের। অংশ নেয়া মোট ১৬ দলের কাউকেই খালি হাতে ফিরতে হবে না। সব মিলিয়ে প্রাইজমানি ৫৬ লাখ ডলার (প্রায় ৪৮ কোটি টাকা)। আগেই উল্লেখ করা হয়েছে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। রানার্স আপ দল পাবে অর্ধেক, মানে ৮ লাখ ডলার।
সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল ৪ লাখ ডলার করে। ওদিকে করোনাকালে অভিজ্ঞ আম্পায়ারের ঘাটতি এবং খেলায় স্বচ্ছতার বিষয়টি মাথায় রেখে এবারই প্রথম টি২০ বিশ্বকাপে ডিআরএসের নিয়ম চালু হচ্ছে। প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি করে রিভিউ পাবে। এছাড়া বৃষ্টি বিঘিœত বা বিলম্বিত ম্যাচে ন্যূনতম ওভারের সংখ্যাও বাড়ানোর ঘোষণা দিয়েছে আইসিসি। গ্রুপ পর্বের খেলায় ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস) মেথডে ফল পেতে অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হবে প্রত্যেক দলকে। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে ফল কার্যকরে প্রত্যেক দলকে ব্যাট করতে হবে অন্তত ১০ ওভার করে। এছাড়া এবারের টি২০ বিশ্বকাপে প্রতি ইনিংসের মধ্যপথে আড়াই মিনিটের পানি পানের বিরতির ব্যবস্থা রাখা হচ্ছে।
রাউন্ড ওয়ানের গ্রুপ ‘এ’ তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, হল্যান্ড, নামিবিয়া, ‘বি’ তে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান। দুটি করে মোট চারটি দল যাবে সুপার টুয়েলভে; যেখানে আগে থেকেই গ্রুপ ১ এ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ২এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান।
২০১৬ সালের বিশ্বকাপের মতো এবারও শেষ বারো’তে অংশগ্রহণ করা জয়ী দলকে বোনাস দেবে আইসিসি। এ রাউন্ডের ৩০ টি ম্যাচে প্রত্যেক জয়ী দল ৪০ হাজার করে সর্বামোট ১২ লাখ ডলার বোনাস পাবে। তবে যারা শেষ বারো’তে কোয়ালিফাই করতে পারবে না তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। ডিসকোয়ালিফাই হওয়া আটটি দল ৭০ হাজার করে সর্বমোট ৫ লাখ ৬০ হাজার ডলারের প্রাইজমানি পাবে।
শেষ বারো’র সমপরিমাণ মূল্য পাবে রাউন্ড ১’এর বিজয়ী দলগুলো। এ রাউন্ডের ১২টি ম্যাচে প্রত্যেক জয়ী দল ৪০ হাজার করে সর্বমোট ৪ লাখ ৮০ হাজার ডলার বোনাস পাবে। এ পর্ব থেকে বাদ পড়া চারটি দল ৪০ হাজার করে সর্বমোট ১৬ লাখ ডলারের প্রাইজমানি পাবে।