সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিদ্যুৎস্পর্শে নিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপু ওই এলাকার উসমান হারুনের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান নিপু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয় লোকজন কৃষি কাজ করতে ধানক্ষেতে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের থানায় আনা হয়েছিলো। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সেচ পাম্পের বিদুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে।