সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই আলোকে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।
বরিবার (১৬ আগস্ট) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মৎস্য পক্ষ উপলক্ষ্যে জামালপুর শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের পাশে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অন্যদিকে ইসলামপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের-এর সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মৎস্যচাষী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সফল চাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।