শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নবাবগঞ্জে তিন বাজারে যানজট নিরসনে প্রশাসনের গণশুণানি

নবাবগঞ্জে তিন বাজারে যানজট নিরসনে প্রশাসনের গণশুণানি

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা নবাবগঞ্জ উপজেলা সদর কায়কোবাদ চত্বরসহ তিনটি বাজারের যানজট নিরসনে সর্বসাধারণের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভা করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু হানিফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক প্রমুখ।

সভায় নবাবগঞ্জ চৌরাস্তায় কায়কোবাদ চত্বর, বাগমারা বাজার এলাকা ও বান্দুরা বাজার এলাকায় প্রায় আধা কিলোমিটার জুড়ে নিত্যদিনের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এ গণশুনানী করা হয়। শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে চায় প্রশাসন। এদিকে বান্দুরা বাজার পার হয়ে নতুন বান্দুরায় দুর্গা মন্দির, নবাবগঞ্জ সেতু পার হয়ে যেতে হয় হিন্দু অধ্যুষিত যন্ত্রাইল ইউনিয়নের পূজামন্ডপে।

এছাড়া বাগমারা বাজারের সাথেই বৃহৎ মন্দির রয়েছে। অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে প্রতিনিয়িত যানজট লেগে থাকে। এছাড়া এসব বাজার এলাকা পার হতে গেলে প্রায় ৩০-৪০ মিনিট সময় লাগে। ঢাকা–বান্দুরা সড়কের বাস সার্ভিসগুলো তাদের মধ্যে প্রতিযোগিতা করে রাস্তা আটকে বসে থাকে যাত্রীর আসায়। কোনো নিয়মনীতি না মেনে রাস্তা আটকে বসে থাকে ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে ইউএনও ইয়াছিন খন্দকার বলেন, এদেরকে প্রথমে সর্তক করা হবে। না মানলে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। জনগণের দূর্ভোগ সৃষ্টি করে রাস্তায় বিড়ম্বনা করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com