সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে মাদক সেবনের দায়ে ৩জন মাদকসেবী যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলাধীন পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী ও বেপারীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এ সময় মাদক সেবনকারী এনামুল হক (৩৭) মো: রিপন শাহ (১৯) ও মো: আদর আলীকে মাদক ও সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এনামুল হক ও আদর আলীকে ছয় মাস, রিপন শাহকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০/- টাকা করে অর্থদন্ড দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শাহ মোঃ জোবায়ের।