রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্রে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পের পর উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।
সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে উত্তর জাপানের সানরিকু উপকূল সংলগ্ন এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় এর প্রভাব বেশি অনুভূত হয়।
জাপানের ভূ-কম্পন তীব্রতা স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’। এর ফলে মানুষের স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়ে এবং দুর্বল কাঠামোর ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।