শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ছুটির দিনে পর্যটকদের ভিড় বাড়ছে মিনি কক্সবাজার মৈনট ঘাটে

ছুটির দিনে পর্যটকদের ভিড় বাড়ছে মিনি কক্সবাজার মৈনট ঘাটে

আবুল হাসেম ফকির  মৈনট ঘাট থেকে ঃ

ছুটির দিনে রাজধানীর নাগরিক ব্যস্ততা ও যান্ত্রিক কোলাহল থেকে স্বস্তি খুঁজতে এখন অনেকেই ছুটে যাচ্ছেন ঢাকার অদূরে মৈনট ঘাট। পদ্মা নদী তীরের এই পর্যটনকেন্দ্র দেশজুড়ে পরিচিতি পেয়েছে ‘মিনি কক্সবাজার’ নামে।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ পদ্মার জলরাশি, তীরে আছড়ে পড়া ঢেউ, চরের বালুকাময় সৈকত এবং সারিবদ্ধ বাহারি ছাতার নিচে পাতা চেয়ার—সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে সমুদ্রসৈকতের মতো এক মনোমুগ্ধকর পরিবেশ। সহজ যাতায়াত ব্যবস্থার কারণে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় করছেন।

ছুটির দিনে পর্যটকদের ভিড় বাড়ছে মিনি কক্সবাজার মৈনট ঘাটে

পর্যটকেরা স্পিডবোট ও ট্রলারে করে পদ্মার বুকে ঘুরে বেড়াচ্ছেন। পড়ন্ত বিকেলে চরের সৈকত ধরে হাঁটতে হাঁটতে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন অনেকে। স্থানীয় হোটেল ও রেস্তোরাঁয় টাটকা পদ্মার ইলিশ এবং ঐতিহ্যবাহী দই-মিষ্টির স্বাদ নিতে দেখা যায় দর্শনার্থীদের।

পর্যটকদের মতে, অল্প খরচে এবং মাত্র এক দিনেই ঘুরে আসার সুযোগ থাকায় মৈনট ঘাট এখন ঢাকার কাছাকাছি বিনোদনের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে রাজধানীবাসীর কাছে এটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় বিকল্প।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com