বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ফাইল ফটো নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রাম নগরের হালিশহর থানার আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুইজন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- রাকিব ও তুষার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি নির্মাণ প্রতিষ্ঠানের অধীনে মাটি খননের কাজ চলছিল। আজ ভোরে মাটি ধসে চার শ্রমিক চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।