সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

চট্টগ্রামের লালদীঘি মাঠে দেয়ালের একাংশে ধস

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লালদীঘি মাঠে দেয়ালের একাংশ ধসে পড়েছে। এতে মাঠের উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৬ জুন) ভারী বর্ষণের ফলে দেয়ালটির একাংশ ধসে পড়ে। এ বিষয়ে লালদিঘী মাঠের উন্নয়ন প্রকল্পের পরিচালক ও শিক্ষা প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, লালদীঘি মাঠে উন্নয়ন কাজের অংশ হিসেবে মাঠে ছয় দফা মঞ্চ নির্মাণ, ম্যুরাল স্থাপন, সবুজায়ন, বসার পাকা চেয়ার নির্মাণ, কিডস্ জোন নির্মাণ, ফটক নির্মাণ ও দেয়ালে শিশুতোষ ছবি আঁকা হয়েছে। পাশাপাশি আলোকায়নের কাজ প্রায় শেষের পথে।

তিনি জানান, রোববার ভারী বর্ষণের ফলে মাঠের সীমানা দেয়ালের পাহাড় সংলগ্ন একাংশ নিচের দিকে ধসে গেছে। এতে কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে নতুন করে মাঠের ওই অংশে কোনো সীমানা দেয়াল নির্মাণ করা হয়নি।

মো. জালাল উদ্দিন বলেন, সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের কারণে দেয়ালটির কিছু অংশ নড়বড়ে হয়ে পড়ে। ধসে পড়া দেয়ালটি অনেক পুরনো, যা গণপূর্ত অধিদফতর নির্মাণ করেছিল। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছে।তিনি আরও বলেন, প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। সুতরাং নতুন করে কোনো ক্ষতি হলেও তা প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com