সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ঘাতক বাসচালক মাসুম বিল্লাহ’র ৭ দিনের রিমান্ড

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের ঘাতক বাসটির গাড়ির চালক মাসুম বিল্লাহ’র ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে আসামিকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। এরপর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম বলেন, জাবালে নূর বাসের চালক মাসুম বিল্লার বাস চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সেই মূলত ঘটনার মূলহোতা। তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com