রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

গুদাম থেকে ৫৫ কেজি সোনা গায়েবের ঘটনায় মামলা

আদালত প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫ কেজি সোনা গায়েবের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত ১০টা ৪৫ মিনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা গায়েবের ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত।

মামলার এজাহারে বলা হয়, কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে।

অজ্ঞাত আসামি কতজন এবং এ ঘটনায় কেউ গ্রেফতার আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবন্দর থানার পরিদর্শক অপারেশন স্যারকে। স্যার চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com