সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৩ জুন

একুশের কণ্ঠ অনলাইন:: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ নতুন দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, মুক্তিযোদ্ধা পরিষদ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে একত্রিত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সমাবেশ শেষে ২০-৩০ হাজার মানুষ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা হলে আসামিরা সেখানে বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com