সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্য চেয়ে আপিলের শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক:: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করতে আপিলের শুনানি আগামীকাল রোববার দিন ঠিক করে দিয়েছেন আদালত।

আজ বুধবার চেম্বারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আবেদনের শুনানির জন্য আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

খালেদা জিয়ার পক্ষে অতিরিক্তি সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। এ আবেদনের শুনানি শেষে গত সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বারে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত তাদের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী, দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com