রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটে দুর্নীতি দমন কমিশনকে পক্ষভূক্ত করতে বলা হয়েছে।
সোমবার (২৭ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইনজীবী খুরশিদ আলম খান দুদককে পক্ষভূক্ত করার আবেদন জানান। এর আগে গতকাল রিটটি দায়ের করা হয়।