সোমবার, ২২ Jun ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

খালেদার ১১ মামলার হাজিরা ৭ অক্টোবর

আইন-আদালত ডেস্ক:: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে- উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুস সালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

আজ এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com