বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দোহারের কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা নিবাসী কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খাঁন ওরফে আনার ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
বুধবার(২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে স্টোক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর৷ মৃত্যুকালে তিনি(মরহুম) ছেলে-মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণিজন ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের পরিবার হতে জানা গেছে, তার জানাজা নামাজ বুধবার বাদ যোহর বাস্তা দারুল কোরান ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাযায় শরিক ও মরহুমে রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।