বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ঢাকার কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় আবু নছর সাহেদ এর মৃত্যু

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টি মাছ বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আবু নছর সাহেদ (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় সাড়ে ৭টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী জানান, লোকটি কাওরান বাজার কাঠপট্টি এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে। মৃতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com