শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

উল্টো রথে ভক্তির ঢল, নবাবগঞ্জে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথোৎসব

উল্টো রথে ভক্তির ঢল, নবাবগঞ্জে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথোৎসব

নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকার নবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। প্রায় পাঁচশ বছরের ঐতিহ্য বহনকারী কলাকোপা পোদ্দার বাড়ির রথযাত্রায় হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার ২৪ জুলাই বিকেল থেকে কলাকোপা পোদ্দার বাড়ির রথখোলায় শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথের রশিতে টান দেন হাজারো ভক্ত। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়। রথযাত্রাকে ঘিরে বসা ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায়ও ছিল উপচে পড়া ভিড়। উৎসব চলাকালে আকস্মিকভাবে রথখোলা পরিদর্শনে আসেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, “শত শত বছর ধরে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য ঐতিহ্য গড়ে উঠেছে, তা আমাদের গর্ব। হিন্দু সম্প্রদায় যেন নিরাপদে ও নির্বিঘেœ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে দায়িত্ব রাষ্ট্রের। সুখে-দুঃখে আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই।” কলাকোপা পোদ্দার বাড়ি রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় বলেন, “কলাকোপায় প্রায় পাঁচশ বছর ধরে রথযাত্রা উদযাপিত হয়ে আসছে।

ঢাকার নবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। প্রায় পাঁচশ বছরের ঐতিহ্য বহনকারী কলাকোপা পোদ্দার বাড়ির রথযাত্রায় হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলেছে, কিন্তু এই ঐতিহ্য এখনো টিকে আছে মানুষের ভালোবাসায়। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, বিভিন্ন ধর্মের মানুষও এ উৎসবে অংশ নেন। এটাই নবাবগঞ্জের সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ।” শুধু কলাকোপাই নয়, নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা কালী মন্দির, রাধাগোবিন্দ মন্দির, বান্দুরা, বর্ধনপাড়া, গোবিন্দপুর ও খলসীসহ বিভিন্ন এলাকায়ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উল্টো রথযাত্রা পালিত হয়। প্রতিটি স্থানে ভক্তরা রথের রশিতে টান দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।

স্থানীয়দের মতে, শতাব্দীপ্রাচীন এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং নবাবগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। প্রতি বছরের মতো এবারও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com