বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ইসলামের নামে রাজনীতি করে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না-দোহারে আশফাক এমপি

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে জনগণ খাবে না -দোহারে আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক.
ইসলামের নামে রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, ধর্মকে ব্যবসা ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের জনগণ আর বিশ্বাস করে না; বরং প্রকৃত ইসলামী মূল্যবোধে আস্থাশীল নেতৃত্বের প্রতিই মানুষের সমর্থন রয়েছে।

বৃহষ্পতিবার দুপুর ১২টায় ঢাকার দোহার উপজেলার হলের বাজার মডেল মসজিদ মিলনায়তনে দোহার কওমী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা- আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দোহার উপজেলা ইত্তেফাকুল মাদরিসিল কওমিয়াহর আয়োজনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম। অনুষ্ঠানে খন্দকার আশফাক বলেন, সত্যিকারের দীনি শিক্ষার জন্য যারা কাজ করবে তাদের পাশে থাকবো। কোনো ধর্ম ব্যবসায়কে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে দেয়া হবে না। একটি দল রাজনীতির নামে দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগেও তারা গ্রামগঞ্জে বেহেশতের টিকিট বিক্রির মাসালা দিয়েছে। ইসলাম শান্তির ধর্ম। এখানে উগ্রবাদের কোনো স্থান নেই।

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে জনগণ খাবে না -দোহারে আশফাক এমপি

সংসদ সদস্য এসময় আরো বলেন, দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করতে ইসলামের নামে উগ্রতা ছড়িয়ে দেয়া হচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে। ইসলামী শিক্ষার আড়ালে যাতে কোনো অশুভশক্তি মাদ্রাসা কেন্দ্রিক শিশুদের মাঝে রাজনীতির বীজ বপন করতে না পারে সে বিষয়ে আলেম ওলামা ও মাশায়েখদের নজরদারি থাকতে হবে। এসময় তিনি দোহার ও নবাবগঞ্জে যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে ওসিকে আহবান জানান।

অনুষ্ঠানে দোহার উপজেলার কয়েকশত কওমি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ, এসময় উপস্থিত ছিলেন হেফাজত নেতা মুফতি জাকির হোসেন, মুফতি হাবিবুল্লাহ, মিজানুর রহমান কাশেমী, শিশু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার খন্দকার, সাবেক ছাত্রনেতা করিম বেপারি , হায়দার আলী হিরু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com