সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সৃজনশীল দেশ গঠনে মেধার বিকল্প নেই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে মেঘুলা মালিকান্দা স্কুলের ১৯৯২ ব্যাচের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধার বিকাশে অনুপ্রেরণা জোগাতে এ আয়োজন করা হয়।

রোববার বিকেলে জয়পাড়া কলেজ মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি সংসদ সদস্য আশফাক বলেন, সৃজনশীল দেশ ও সমাজ গঠন করতে মেধার কোনো বিকল্প নেই।

প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি খোন্দকার আবু আশফাক আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে মেধাবীদের মূল্যায়ন বাড়ে। তাই দোহার নবাবগঞ্জে যাতে অর্থের অভাবে কোনো মেধাবী দারিদ্র চেলে মেয়ে লেখাপড়া থেকে ঝড়ে না পড়ে সে বিষয়ে সব ধরনের উদ্যোগ নিবেন বলে আশা ব্যক্ত করেন। একই দিন সন্ধ্যার পর সংসদ সদস্য দোহার উপজেলার হরিসভা দুর্গা মন্দির, জেলেপাড়া মন্দির, চরজয়পাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাসার।

এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রাক্তন ছাত্র সমিতির আবুল হাশেম বেপারী, করিম বেপারি, হায়দার আলী হিরু, বিএনপির উপজেলা সভাপতি নজরুল ইসলাম, পৌর সভাপতি আব্দুল কুদ্দুসসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক ব্যাচের সদস্যরা।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা, উচ্চশিক্ষায় মনোযোগী হওয়া এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার সহযোগিতা চান শিক্ষার্থীরা।

১৯৯২ ব্যাচের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতিরা বলেন, কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com