শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ইসলামপুর ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রধান অতিথি সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু ১৮৬ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ৩৩০টি ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি রেজুয়ানুল ইফতেকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলিম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com