শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ইসরাইলি হামলায় আরো ৫১ ফিলিস্তিনি নিহত 

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা | ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাজুড়ে ইসরাইলি হামলায় একদিনে আরো ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। নিহতদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয় গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে।

সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানায়, এ দিন জেইতুন ও সাবরা এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি বাহিনীর হামলায় ইতোমধ্যেই এক হাজারের বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। গত ৬ আগস্ট শহরে আক্রমণ শুরু করার পর থেকে বিশেষ করে জেইতুন ও সাবরা এলাকায় এসব ভবন ধ্বংস করেছে ইসরাইল। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে আছে।

রোববার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, চলমান গোলাবর্ষণ এবং প্রধান সড়কগুলো অবরুদ্ধ থাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সহায়তা ব্যাহত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com