শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে ৩দিন ব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
কুলকান্দি তরুণ, তরুনীদের নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেঙ্গল এভিয়েশন ইনশিয়েটিভ এর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের।
কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীর এর সভাপতিত্বে এতে ৯০ অভ’থান নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আসলাম খান, বেঙ্গল এভিয়েশন ইনশিয়েটিভ চেয়ারম্যান,অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জিয়া নূর নবী, বেঙ্গল এভিয়েশন ইনশিয়েটিভ এর এমডি মনিরুল ইসলাম, ডাইরেক্টর ট্রেনিং রাশেদুল ইসলাম, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, আর্ন্তজাতিক ব্যবসা গবেষক সবুজ কুমার মন্ডল, কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন প্রমূখ বক্তব্য রাখেন।
কুলকান্দি তরুণ, তরুনীদের জন্য ব্যবহারিক কর্মশালায় ফ্লাইট ও নিরাপত্তা, ক্যামেরা ও ভিডিও গ্রাফি, হাতে কলমে উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ৩দিনের প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করা হবে।