বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে টিপু সুলতান ও মফিজার শেখের পক্ষের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইসলাম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com