রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক ডেস্ক:: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (১৩ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স-এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন।
শরিফ লিখেছেন, আমরা শান্তি চুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে আরো কাছাকাছি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান শান্তি চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এরপর কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি লিখেছেন, আলোচনা চলাকালে তাদের অব্যাহত প্রতিশ্রুতির জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাতে চাই এবং এই অঞ্চলে আমাদের ভাইদের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।