সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ইমরান সরকারকে বিদেশ যেতে বাধা না দেওয়া নির্দেশ-হাইকোর্ট

আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা না দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

এর আগে সোমবার সকালে ইমরান এইচ সরকার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। পাশাপাশি তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতেও আদালতের আদেশ চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

গত ২০ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে বাধার মুখে পড়েন ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে ইমরান এইচ সরকার সেখানে যাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com