শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ১০ দিনব্যাপি “চট্টগ্রাম ক্লাব আরাফ স্কোয়াশ জাতীয় চ্যাম্পিয়ানশীপ শুরু হয়েছে। ইরানী কোচ মহসিন আহমেদজাদাকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে। এবার হচ্ছে আরাফ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের খেলা।
সাউথ এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারে মাঠে নেমে পড়েছেন স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের কর্মকর্তারা। মঙ্গলবার ১৬ নবেম্বর মওলানা ভাসানী হকি ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লোগো ও ট্রফি উম্মোচন ও উদ্বোধনী অনুষ্টানে এসে ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসের আগে ভারতীয় কোচ আনার কথা জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের রাইদুর রহমান আরাফ ও সাবেক সাধারন সম্পাদক সোহেল হামিদ উপস্থিত ছিলেন। গত কমিটির সময়ে হযবরল অবস্থার কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস থেকে বাদ পড়ে স্কোয়াশ।

তবে নিয়মিত জাতীয় চ্যাম্পিয়নশিপ করলে সামনে বাংলাদেশ গেমসে ফের অন্তর্ভূক্ত হতে পারে স্কোয়াশ-বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এমন শর্তের কারণেই এবার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে স্কোয়াশ। উপস্থিত বিওএর উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘আমরা চাই স্কোয়াশ তাদের যৌবন ফিরে পাক এবং এসএ গেমসে পদক পুনরুদ্ধার করুক।’ এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জসহ ৩৩টি জেলার ১৪৬ জন খেলোয়াড় ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবেন। প্রাথমিক পর্বের খেলাগুলো সেনাবাহিনী, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ এবং আর্মি অফিসার্স মেসে অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ কোর্টে।
উন্মুক্ত পুরুষ গ্রুপে ২০১৬ সালের এস এ গেমসের পদক বিজয়ী মোঃ সুমন, শহিদুল ইসলাম, সাইফুল ও রঞ্জন কুমার রাজুর সঙ্গে ইস্পাহানি স্কোয়াশ প্রতিযোগিতা বিজয়ী সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শাহাদাৎ, ল্যান্স কর্পোরাল রনি দেব ও সৈনিক মাসুম পদকের জন্য লড়াই করবে। উন্মুক্ত মহিলা গ্রুপে দেশ সেরা সৈনিক মারজানের সঙ্গে লড়বে সেনাবাহিনীর সৈনিক সুনিতা ও বিএএফ শাহীন কলেজের রিয়াজুল।
নকআউট পদ্ধতিতে আয়োজিত উক্ত প্রতিযোগিতার নির্বাচনী, প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল ঢাকায় ও চট্টগ্রামে এবং সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিজয়ীদের ট্রফি ও আকর্ষণীয় প্রাইজমানি দেয়া হবে।