রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারের আপিল শুনানির জন্য ১৮ জুন দিন ধার্য করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।
এদিকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ কায়সারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর ১৯ জানুয়ারি নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। ২০১৭ সালের ১৩ আগস্ট আপিল বিভাগ এ দুটি আপিলের সার সংক্ষেপ দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন।