শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী অভিনেত্রী

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক:: হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে চলতি বছরে পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভার স্টার নির্বাচিত হয়েছেন। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচিত হওয়ার পেছনে রয়েছে তার লড়াই ও বদলে যাওয়ার গল্প।

৪৩ বছর বয়সি অ্যান হ্যাথাওয়ে বলেন, ক্যারিয়ারের শুরুতে ভাবতাম, নিজের প্রতি কঠোর হলে আমি আরো ভালো শিল্পী হতে পারব। কিন্তু চল্লিশ বছর বয়সে এসে আমি নতুন মাত্রা খুঁজে পেলাম। অস্বস্তিকর জীবন কাটানোর প্রতি আমার আর কোনো আগ্রহ ছিল না। আমি শুধু জীবনের মজার অংশটুকু উপভোগ করতে চাই।

দীর্ঘ ক্যারিয়ার থেকেই অ্যান হ্যাথাওয়ের এসব উপলব্ধি হয়েছে। ২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘বিকামিং জেইন’-এর মতো শিল্পধর্মী সিনেমা থেকে শুরু করে ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ কিংবা ‘লা মিজারেবলস’ এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেন। ‘লা মিজারেবলস’ সিনেমার জন্য অস্কার জিতে নেন এই তারকা।

চলতি বছরটি ভীষণ ব্যস্ততায় কাটছে অ্যান হ্যাথাওয়ের। এ বছরে মুক্তি পাবে তার অভিনীত পাঁচটি সিনেমা, যার মধ্যে সবচেয়ে আলোচিত ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা টু’। প্রায় দুই দশক পর আবারো অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন; এ যেন নস্টালজিয়া আর নতুন অভিজ্ঞতার এক মিশেল। তার সঙ্গে ফিরেছেন আগের সহশিল্পীরাও। যেমন- মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি। অ্যান হ্যাথাওয়ের ভাষায়- এই পুনর্মিলন ছিল ‘সুন্দর ও আনন্দে ভরা এক অভিজ্ঞতা।

ব্যক্তিগত জীবনে জুয়েলারি ডিজাইনার ও প্রযোজক অ্যাডাম শুলমানকে বিয়ে করেছেন অ্যান হ্যাথাওয়ে। ১৩ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটো পুত্র সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনে অ্যানের সবচেয়ে ভরসার মানুষ অ্যাডাম। এ মানুষগুলো অভিনেত্রীকে বাস্তবতার মাটিতে পা রাখতে সাহায্য করেন। হ্যাথাওয়ে স্বীকার করেন, এত সাফল্যের পরও জীবনে একটা ‘অবিরাম লড়াই’ থেকে যায়। কিন্তু সেই লড়াইটাকে তিনি ভালোবাসেন।

অ্যান হ্যাথাওয়ে বলেন, আপনি সবসময় খাদের কিনারায় দাঁড়িয়ে থাকেন। আপনি পড়ে যান, আবার কোনোভাবে উঠে দাঁড়ান। কিন্তু আমি এটা ভালোবাসি। আমি ঝুঁকি নিতে ভালোবাসি। আমি মনে করি, আমি সর্বোচ্চ যা আশা করতে পারি তা হলো, আমি যদি যথেষ্ট ভাগ্যবান হই, কাজ চালিয়ে যেতে পারি, তাহলে পেছনে ফিরে তাকিয়ে বলতে পারব-ওহ, আমি এটা করেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com