শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

চট্টগ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রামের লোহাগড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি থেকে কক্সবাজার অভিমুখী বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com