শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

খালিয়াজুরীতে মাদক বিরোধী অভিযানে নারী গ্রেপ্তার

খালিয়াজুরীতে মাদকবিরোধী অভিযানে নারীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদন্ড

 মাঈন উদ্দিন, (নেত্রকোনা) খালিয়াজুরী

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোছা: হাসেনা আক্তার (৪৪) নামের এক নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লেপসিয়া লঞ্চঘাট গ্রামের আনোয়ারা আক্তারের মেয়ে ও জয়নালের স্ত্রী মোছা: হাসেনা আক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাদির হোসেন শামীম।

অভিযানকালে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন। সার্বিক সহযোগিতা প্রদান করে লেপসিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলামের নির্দেশনায় এসআই রাব্বি ও সহকর্মী মো: আব্দুল ওয়াদুদ অভিযানে অংশ নিয়ে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের ধরতে সক্ষম হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া। প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে খালিয়াজুরী উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com