শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

হাটহাজারীতে নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

হাটহাজারীতে নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

হাটহাজারী (চট্টগ্রাম)সংবাদদাতাঃ হাটহাজারীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন—উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, উপজেলা সহ-সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, ওলামা বিষয়ক সেক্রেটারী মাওলানা মুছা আনছারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম রাশেদ ও সেক্রেটারী মোঃ আবু তাহের চৌধুরী, উপজেলা আইন ও সমাজ কল্যাণ সেক্রেটারী মোঃ ইসহাক, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ সম্প্রতি হাটহাজারীতে ঘটে যাওয়া দুটি অপ্রীতিকর ঘটনা দক্ষতার সঙ্গে নিরপেক্ষভাবে সমাধান করার জন্য নবাগত ইউএনওকে ধন্যবাদ জানান। এছাড়া তারা উপজেলার ইউনিয়ন পর্যায়ের বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

নবাগত ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, “জামায়াত একটি সুশৃঙ্খল ও নেতৃত্বের প্রতি আনুগত্যশীল সংগঠন। উপজেলা প্রশাসন আপনাদের কাছ থেকে সবসময় পরামর্শ ও সহযোগিতা কামনা করছে। আমরা সর্বদা নিরপেক্ষ থেকে সকলের প্রতি উদার থাকব।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com