শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে রাস্তার উপর বাড়ি নির্মাণ করার অভিযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টী ইউনিয়নের ময়না কুড়ি গ্রামে রাস্তার উপর এক ব্যক্তি নামে জোরপূর্বক বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মৃত আজিজুর রহমানের পুত্র বুলবুল নামের এক ব্যক্তি জোরপূর্বক নকশাভূক্ত খাস জায়গার উপর গৃহনির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। উক্ত জায়গাটি মানুষ ও যানবাহন চলাচলের রাস্তা বলে জানিয়েছেন ভুক্তভূগী গ্রামবাসী। ওই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি বরাবর অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসার সে বাড়ির কাজ বন্ধ করে দেন। কিন্তু কিছু দিন ওখানে বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখলেও আবার সেখানে নির্মাণের কাজ শুরু করে এতে সেখানে গ্রামবাসী বাধা দিতে গেলে গ্রামবাসীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছে।

উক্ত স্থানে বাড়ি নির্মাণকারীর সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন যাবত এ জায়গাটি আমার দখলে থাকায় আমি বাড়ি নির্মাণ করতেছি এবং রাস্তার জায়গা ছেড়ে আমি বাড়ি নির্মাণ করতেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি জানান, গ্রামবাসীর অভিযোগের পেক্ষিকে রাস্তার উপর বাড়ি নির্মাণ কাজটি বন্ধ রাখা হয়েছে এবং আবার বাড়ি নির্মাণ করতেছে এ সংবাদ জানতাম না তবে বিষয়টি খতিয়ে দেখে এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com