সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে এক আলোচনা সভা হয়েছে। দৈনিক ভোরের ডাক পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি একরামুল হকের সভাপতিত্বে- বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি সামসুল ইসলাম সামু, সাংবাদিক মীর হান্নান, আঃ গাফ্ফার প্রধান, শহিদুল ইসলাম, সাহালম মিয়া, মমিন সরকার ও সফিউল ইসলাম সফি। পরে এক বর্নাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেছে।