সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু!

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুর শহরের একটি বাসায় আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com