রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বিশ্বকাপের নকআউটে ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক:: ইতিহাস লিখেছে ডিআর কঙ্গো । ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফিরে তারা প্রথম জয়ের স্বাদ পেয়েছে এবং সেই জয়েই নিশ্চিত করেছে নকআউট পর্ব।

‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তান দশম মিনিটে এগিয়ে গেলেও বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৬৮ মিনিটে ইওয়ান উইসার পেনাল্টি থেকে সমতা ফেরান। এরপর ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। যোগ করা সময়ে উইসা নিজের দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারীদের একটি হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকান দলটি। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তান তিন ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গ্রুপের শীর্ষ দল কম্বিয়া আর রানার্স-আপ পর্তুগাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com