মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে মাদক দ্রব্যসহ মোটরসাইকেল,ট্রাক,মাইক্রোবাস,ট্রাংলড়ি ও অটোবাইকসহ মাদক দ্রব্য ব্যবসার কাজে নিয়োজিত যানবাহন গুলি অযত্নে অবহেলায় ধংর্ষ স্তুপে পরিনিত হচ্ছে।
ঘোড়াঘাট থানা পুলিশ জানান, বিভিন্ন সময়ে ব্যাহিত যানবাহনসহ মাদক ব্যাবসায়িদের আটক করে মাকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদেক জেল হাজুতে পাঠানো হয়েছে।
এ সময় মামলার এজাহারে তাদের ব্যাবহিত যানবাহন উল্লেখ্য থাকায় মামলার আসামীরা আটক যানবাহনের তোয়াক্কা না করে নিজেকে জামিন করে তারা যানবাহন গুলি জাবিম করেন না,ফলে দিনের পর দিন আটক যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে।
এ সব যানবাহন আদালতের মাধ্যমে নিলাম দিলে সরকারের রাজস্ব আয় বারবে বলে সচেতন মহল মনে করছেন। এ পর্যন্ত ঘোড়াঘাট থানায় আটক কৃত মটরসাইকেল প্রায় শতাধীকের অধিক।ভারী যান বাহন প্রায় ১২/১৪টি,বাইসাইকেল ২টি,অটোরিস্কা ৪টি,মাইক্রোবাস ৩/৪টি, এ সব যানবাহন রোদ ও বৃষ্টিতে নষ্ট হয়ে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ দিকে মাদক ব্যাবসায়ীরা অন্য পথ বেছে নিয়েছে। আবার কেউ কেউ অন্য রুটে বিভিন্ কৌশল অবলম্বোনের মাধ্যমে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মাদক দ্রব্য ব্যাবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বোন করে থানার খোচরদেরকে ম্যানেজ করে ব্যাবসা করছেন।
আর এই খোচররা পুলিশের সাথে থেকে ৬/৯ করে পুলিশকে ম্যানেজ করে ব্যাবসায় উৎসাহিত করছেন বলে স্থানীয় মহল আমাদেরকে জানিয়েছেন। ফলে হচ্ছেনা মাদক ব্যাবসা নির্মল,হচ্ছেনা যুবসমাজ ভাল,ক্রমানয়ে যুবকরা অবক্ষয়ের দিকে যাচ্ছে। সমাজে চলছে ভাই ভাইকে খুন,ছেলে করছে মা ও বাবাকে হত্যা,স্বামী করছে স্ত্রীকে খুন। বেরেছে যৌতুকের কড়াল গ্রাস কেরে নিচ্ছে নিসপাপ কচি প্রাণ।