বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ৪টি দোকানঘর আগুনে পুড়ে ছাঁই

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪টি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে দোকান মালিকগণ প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন। উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার (৭অক্টোবর) মধ্যরাতে একটি দোকানঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তদন্তের পরে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

দোকান মালিক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হালিমসহ আরও তিন দোকানীর দাবী- আগুনে পুড়ে তাদের আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com