বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য কামরুল চোকদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। নবাবগঞ্জের তেলেঙ্গা এলাকার ইভা আক্তার নামের এক প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মাধ্যমে মনগড়া লেখালেখি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন বলে অভিযোগ কামরুল চোকদারের। এ ঘটনায় ইতিমধ্যে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি৷

অভিযোগ করে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, ইভা আক্তার গত ৭-৮ মাস আগে কাতারে যায় চাকুরির উদ্দেশ্যে৷ এর আগে আমার কাছে ভিসা চায়৷ আমার পরিচিত এক লোকের মাধ্যমে তাঁকে ভিসা দেই৷ এরপর তিনি ভালোমতো কাতারে পৌঁছান এবং চাকুরীও শুরু করেন৷

তিনি আরও বলেন, কাতার যাওয়ার পর থেকে ইভা আক্তার আমার ছবি ব্যবহার করে টিকটকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে আসছেন। এমনকি ভিডিওতে আমাকে গালিগালাজ করেছেন এবং আমার কাছে টাকা দাবি করেছেন। আমি তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নিতে আইনী সহায়তা নিয়েছি৷ এসব অপপ্রচারের কারণে আমার সামাজিক সুনাম নষ্ট হয়েছে ।

এ বিষয়ে জানতে ইভা আক্তারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com