রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

মাদক চুরি-ডাকাতি ও সন্ত্রাসবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

মাদক চুরি-ডাকাতি ও সন্ত্রাসবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী হায়াতকান্দা গ্রামের যুব সমাজের উদ্যোগে মাদক, চুরি-ডাকাতি, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণস্বাক্ষর ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গ্রামবাসী, স্থানীয় যুবসমাজ, মুরব্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

ব্যানারে উল্লেখ করা হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, চোর-ডাকাতি, জুয়া ও মাদক ব্যবসার নামে অপকর্মের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজ ও দেশের স্বার্থে মাদক ও চুরি বর্জনের আহ্বান জানানো হয়।
স্থানীয়রা জানান, গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে অপরাধ অনেকাংশে কমে আসবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান। জনসচেতনতা কর্মসূচিতে হায়াতকান্দা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com