শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

নবাবগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

নবাবগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি  ঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের স্মৃতি চারণ করে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার আদায়ের দাবিতে এই র‍্যালিটি নবাবগঞ্জের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নজরুল ইসলাম।

বক্তব্যে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সংগতি রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।”

সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের ওপর সব ধরনের শোষণ ও বঞ্চনা বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com