বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান’র শ্বশুরের ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর শ্বশুর হাজী দাউদ হোসেন জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। শনিবার সকালে নিজ বাড়ী জেলার কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিকেলে ওই গ্রামের ভোমরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com