মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২ এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসেয়ার খন্দমনি চাকমা কর্তৃক চাষীদের উপর হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে আহ্বান করা সংবাদ সম্মেলন” এর প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা কাইংওয়াই ম্রো জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২ এর সদস্য, উপকারভোগী চাষী ও গ্রাম লীডারবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলা পরিচয়ে করা সংবাদ সম্মেলন বোর্ডের কর্মকর্তাদের গোচারীভূত হয়েছে।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২ এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসেয়ার খন্দমনি চাকমা’র সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোন সংশ্লিষ্টতা নাই। এমনকি বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২ নামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর কোন প্রতিষ্ঠানও নেই। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে সম্পৃক্ত করে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২ এর সদস্য, উপকারভোগী চাষী ও গ্রাম লীডারবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলা পরিচয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করছে।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২ এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসেয়ার খন্দমনি চাকমা’র সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোন সংশ্লিষ্টতা নাই। এমনকি বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২ নামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর কোন প্রতিষ্ঠানও নেই।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে সম্পৃক্ত করে যে সংবাদ সম্মেলন করা হচ্ছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই বিষয়ে বান্দরবান জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃংখলা বাহিনীর প্রধানদের অনুলিপি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগ সকাল ১১ টায় বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে,সদর উপজেলা কুহালং ইউনিয়নের কিবুক পাড়া এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট-২ এর সদস্য, উপকারভোগী চাষী, ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম লিডারবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাড়া লিডার, কুহালং ইউনিয়ন,চাইং শৈ মং, লিডার, কুহালং ইউনিয়ন, পাই সা থোয়াই,রাবার বাগান এলাকাবাসী কুহালং ইউনিয়ন,ক্য সানু,থুই চং প্রু সহ ৮-১০ জন এলাকাবাসী।সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট-২ এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারশিয়ার খন্দমনি চাকমা দীর্ঘদিন ধরে উপকারভোগী চাষীদের ওপর হয়রানি, ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এছাড়া রাবার বিক্রয়, হিসাব-নিকাশ, অর্থ বণ্টন ও ব্যবস্থাপনা কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করা হয়। বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত চাষীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ/বদলির দাবি জানান।
পরে, তাদের দাবিদাওয়া সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার বরাবর প্রদান করেন।