সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

জরুরি বিজ্ঞপ্তি

একুশের কণ্ঠ পত্রিকার সকল জেলা, উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পত্রিকার প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুনত্ব আনা এবং প্রতিনিধিদের পরিচয় পত্রের আধুনিকায়নের লক্ষ্যে বর্তমানে প্রচলিত সকল পরিচয়পত্র বাতিল ঘোষণা করা হলো।

অতএব, একুশের কণ্ঠ-এর সকল জেলা, উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিকে নিজ নিজ কাছে থাকা পুরোনো পরিচয়পত্র অকার্যকর ও বাতিল হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দেওয়া হলো। পরবর্তী সময়ে পত্রিকার নতুন নীতিমালা ও নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে নতুন পরিচয়পত্র প্রদান করা হবে।

নতুন পরিচয়পত্র প্রদান না করা পর্যন্ত পুরোনো পরিচয়পত্র ব্যবহার করে পত্রিকার পরিচয় প্রদান, সংবাদ সংগ্রহ, সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে পত্রিকার প্রতিনিধিত্ব কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

পত্রিকার স্বার্থে এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

আদেশক্রমে

মোঃ আলম হোসেন

সম্পাদক, একুশের কণ্ঠ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com