সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শ্রীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মো:রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিহতদের চাচা চাঁন মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com